নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এমন অপ্রত্যাশিত পরাজয়ের মধ্যেই নিজেদের ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। ব্রাজিলের ম্যাচ পুরোটা না দেখলেও তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক ফেলিপের গোল মিস এবং দলটির পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ব্রাজিলের ফলাফল নিজের দলের জন্যও একটি সতর্কবার্তা। একইসঙ্গে তিনি মনে করেন, এন্ড্রিকের পাওয়া দারুণ সুযোগটি কাজে লাগিয়ে গোল হলে ব্রাজিল-নরওয়ে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারত। এ ছাড়া আসন্ন ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনা কোন একাদশ খেলাবে, তা প্রকাশ করতে রাজি হননি স্কালোনি।
ব্রাজিল-নরওয়ে ম্যাচ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা তখন অনুশীলনে ছিলাম, আবার ঝড়ও হচ্ছিল। তাই ম্যাচের কিছুটা দেখেছি। নরওয়ে খুবই ভালো দল। গোলশূন্য অবস্থায় এন্ড্রিক যদি সেই গোলটি করত, তাহলে এখন আমরা হয়তো ভিন্ন কিছু নিয়ে কথা বলতাম। তারা দুর্দান্ত এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই বাস্তবতা। আমরা সতর্ক আছি, কারণ আমরাও একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি।’
আরও পড়ুনঃ ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো যে ছয় দেশ
নরওয়ের বিপক্ষে বেশ কয়েকটি বড় সুযোগ হাতছাড়া করেছিল ব্রাজিল। তারই মাশুল গুনেছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিশ্চিত করে। শুরুর দিকে ব্রাজিল পেনাল্টি পাওয়ার পর দুর্বল শটে সেই সুযোগ হাতছাড়া করেছেন মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। দ্বিতীয়ার্ধে নরওয়ে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ানে গোলের সুযোগ ছিল এন্ড্রিকের সামনে। কিন্তু কিছুটা বিলম্বে তিনি পায়ে আলতোভাবে বল ছুঁয়ে দেওয়ার পর সেটি গোলবারের বাইরে দিয়ে যায়।
The post ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি appeared first on ZoomBangla.







