ব্যস্ত ভীষণ বৃষ্টি মা যে, বৃষ্টি বাবুর নেয় না খোঁজক্স

ক্ষুধার জ্বালায় বৃষ্টি বাবু একটানা তাই কাঁদছে রোজ?

নালিশ নিয়ে মেঘের দেশে যাব আমি হাওয়ায় উড়ি

আমার ডানায় গুত্তা লেগে কাটবে সুতা মেঘের ঘুড়ি।

যেতে যেতে আমার পাখায় মেঘের পরশ পাই

বৃষ্টি বাবুর দাদুর কাছে করব নালিশটাই।

অঝোর ধারায় কাঁদছে বাবু, কান্না থামে না

কোথায় গেছে খালা-ফুপি, দাদা-দাদি, মা।

বৃষ্টি তোমার কান্নাতে আজ ডুবছে বাড়ি-ঘর

স্বজন আপন কত্ত মানুষ করছ তুমি পর।

চোখের কপাট বন্ধ করে ছড়াও রোদের ঝাঁজ

তাধিন তাধিন নাচবে সবাই সেই খুশিতে আজ।