ভরা বর্ষায় টানা কয়েক দিন বৃষ্টি চলছে, তাতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটুসমান পানি, কোথাও কাদামাখা ভাঙা সড়ক। কর্মস্থলে যাওয়া, স্কুলে পৌঁছানো কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন নগরবাসী। পুরান ঢাকার জুরাইন থেকে শুরু করে হোসেনি দালান-সংলগ্ন এলাকা, শান্তিনগর, নিউমার্কেট, গ্রিন রোড ও পল্লবী—বৃষ্টির দিনে রাজধানীর নানা প্রান্তে ধরা পড়েছে একই চিত্র। এসবের মধ্যে আবার বৃষ্টিতে ভেজার আনন্দও রয়েছে।




















