ভোলায় গাছ কাটা নিয়ে মারামারির ঘটনায় মো. নূরউদ্দিন নামে এক কনস্টেবলকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে তাকে গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। আটক নূরউদ্দিন ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিনের ছেলে এবং ডিএমপির রমনা থানায় কর্মরত।

স্থানীয়রা জানান, রোববার (১২ জুলাই) নূরউদ্দিন তার চাচা লিটনের জমিতে গাছ কাটতে গেলে তাকে বাধা দেন লিটন। এসময় নূর ও তার সঙ্গীদের সাঙ্গে লিটন ও সেলিমের সঙ্গীদের মারামারি হয়। এতে লিটন ও সেলিম গুরুতর আহত হন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম