প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হল্যান্ড।সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাসের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া এই খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রী ও আইএপিবি প্রধানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এবং পিটার হল্যান্ড বৈঠকের বিস্তারিত বিষয় তুলে ধরেন।পিটার হল্যান্ড ২০১৮ সাল থেকে বিশ্বব্যাপী অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হ্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আইএপিবির নেতৃত্ব দিয়ে আসছেন। বাংলাদেশে চক্ষু চিকিৎসার প্রসার ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আইএপিবির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন।
রাজনীতি
চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

শেয়ার করুন







