চাঁদপুরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড স্রোতের কবলে পড়ে বিপুল পরিমাণ ধান ও চালসহ একটি ট্রলার ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকালে চাঁদপুর শহরের পুরানবাজার সংলগ্ন মদিনা মসজিদ ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) পাবনার নগরবাড়ী ঘাট থেকে ৩ হাজার ৮০০ বস্তা চাল ও ১ হাজার ৪০০ বস্তা ধান নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় পৌঁছালে প্রচণ্ড ঘূর্ণিস্রোতের মুখে পড়ে ট্রলারটি একদিকে হেলে পড়ে এবং একপর্যায়ে মালামালসহ উল্টে যায়। তবে ট্রলারে থাকা ৫ জন শ্রমিক ও মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া ট্রলারটি টেনে ডাকাতিয়া নদীর ভূঁইয়ার ঘাট এলাকায় নেওয়া হয়।চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী বলেন, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর। এই দুর্ঘটনায় তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে খাজা বাবা অটো রাইস মিল, রফরফ ট্রেডার্স, ভাই ভাই আটা মিল, জোসনা আটা মিল, মা মনসা ভাণ্ডার, মেঘনা ট্রেডার্স ও ব্যবসায়ী ইসমাইল খান এবং হাজী সিরাজ খান রয়েছেন।স্থানীয়রা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পদ্মা ও মেঘনা নদী উত্তাল রয়েছে। মোহনা এলাকায় তীব্র ঘূর্ণিস্রোত থাকলেও ঝুঁকি নিয়েই চলছে ছোট-বড় অসংখ্য নৌযান।/
রাজনীতি
চাঁদপুরে ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫

শেয়ার করুন







