চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি সীমান্ত দিয়ে সাতজনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চাড়ালডাংগা সীমান্তের শূন্য লাইনে (জিরো লাইন) ঘটনাটি ঘটে।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোরে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট দিয়ে ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাত ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে অবস্থান নেন এবং ওই ব্যক্তিদের জিরো লাইনের ভারতীয় অংশে শনাক্ত করেন।
তিনি জানান, ওই ব্যক্তিদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। সীমান্তে কাঁতারবিহীন অংশ দিয়ে তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
গালিভ








