রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪), হুমায়ুন কবির (৩৪), নিজাম উদ্দিন (৪২), মনজুর হাসান অপু (২৯), মাহমুদুল হাসান চঞ্চল (৩৩), আবু আমজাদ শাকিল (২৫), কামাল (৩০), মিন্টু মিয়া (৩৯), রাসু (৩০), শাকিল (৩০) ও হায়দার রহমান (৪০)।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমকেআর








