যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের এক নাটকীয় দিনে ৪টি মামলার তিনটিতেই হেরেছেন ট্রাম্প। তবে একটি রায়ে অধীনস্থ সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করার ক্ষমতা বাড়ানো হয়েছে ট্রাম্পের। যার মধ্যে দিয়ে ভাঙল ৯০ বছরের নজির। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করার সুযোগ মার্কিন প্রেসিডেন্টকে দেননি আদালত। এছাড়া, নির্বাচন সংক্রান্ত ও মানহানির মামলাও ট্রাম্পের বিপক্ষে গেছে। একইদিনে বড় সাফল্য ও একাধিক ধাক্কার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। অধীনস্ত সরকারি কর্মকর্তাদের বরখাস্তের বিষয়ে ট্রাম্পের ক্ষমতা বাড়িয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার ওপর প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা সংক্রান্ত মামলার আপিলের রায় ট্রাম্পের পক্ষে গেছে। ৬-৩ ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে বলা হয়, অধীনস্থ নির্বাহী কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এপি।








