দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা দুইটায় পরিবহন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা দুইটায় নির্ধারিত ছিল প্রভাষক (অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল) পদের লিখিত পরীক্ষা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উভয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুয়েট থেকে বিসিএস: রিভার-কেয়ার একসঙ্গে জয়ী হওয়ার গল্প

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া লিখিত পরীক্ষার নতুন সময়সূচি যথাসময়ে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য কর্তৃপক্ষের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

বিসিএস ও সরকারি চাকরির বাইরে যে দেশ আমরা গড়তে পারিনি