আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হাশেম রাজু ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির কার্যালয় আর.এফ ক্লাসিক পয়েন্ট, (২য় তলা) ৮ কাতালগঞ্জ, চকবাজার, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম হলে ঠিকাদারদের উপস্থিতিতে দীর্ঘ দুই দিনব্যাপী (৬ এবং ৭ তারিখ) আলোচনার পর প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক কমিটি নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আমিনুল হক চৌধুরী নির্বাচিত সকল সদস্যদের তালিকা ঘোষণা করেন। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান- মেসার্স শিরোপা বিল্ডার্স, সহ-সভাপতি জনাব আসহাব উদ্দীন ভূঁইয়া- মেসার্স ভূঁইয়া ট্রেডার্স, সহ-সভাপতি জনাব সালাহ উদ্দীন- মেসার্স স্কাই লিঙ্ক, সহ-সভাপতি জনাব সিরাজুল ইসলাম চৌধুরী- মেসার্স এম.আর ট্রেডার্স, সহ-সভাপতি প্রকৌশলী জনাব আজম খান- মেসার্স আজম এন্ড ব্রাদার্স, সহ-সভাপতি জনাব আব্দুল কাদের সিকাদর- মেসার্স সাফা ইন্টারন্যাশনাল, জনাব সাইফুল আলম চৌধুরী- মেসার্স জে.এস এন্টারপ্রাইজ, সহ-সভাপতি জনাব কাজী বেলাল হোসেন- মেসার্স রুম্পা এন্টারপ্রাইজ, সিনিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দীন সাহেদ- মেসার্স সুলতান কর্পোরেশন, সহ-সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল হক চৌধুরী (রোকন)- মেসার্স ও.এইচ.সি ট্রেডিং, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল- ফয়সাল বিল্ডার্স, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব নিউটন সিংহ- মেসার্স নৈরিতা এন্টাপ্রাইজ, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল ইসলাম- মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স, অর্থ সম্পাদক- জনাব সালাউদ্দীন সুমন- মেসার্স আমব্রেলা কর্পোরেশন প্রমুখ।
এমআরএম








