গৌরীপুরে রোববার (৫ জুলাই/২৬) রাত সাড়ে ১০টায় ময়মনসিংহের হাওয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের কর্মকর্তা আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৪৫) ছুরিকাঘাতে নিহত হন। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের আব্বাস আলী আকন্দের পুত্র। নিহতের পুত্র মাজহারুল ইসলাম আকন্দ আকাশ দেশের বহিশত্রুমুক্ত রাখতে কুমিল্লায় সীমান্ত পাহারায় কর্মরত আছেন। তিনি জানান, রোববার রাতে ভাংনামারী ইউনিয়নের বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং পথরোধ করে। তাদের আমার বাবা চিনে ফেলার কারণেই মূলত ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান। মৃত্যুর আগে আমার বাবা বলে গেছেন, দুর্বারচর পশ্চিমপাড়ার ৩ জন ছিল। এলাকাবাসী বলেন, তার ছেলে আকাশ সীমান্তে অতন্দ্র প্রহরী। দেশের নিরাপত্তায় জীবনবাজি রেখে কাজ করছে। অথচ নিজের এলাকাতেই নিরাপদ ছিলেন না তার বাবা। নৃশংসভাবে খুন হয়েছে। এটি শুধু একটি পরিবারের শোক নয়; আমাদের সমাজের আইন-শৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এক গভীর প্রশ্ন তুলে ধরে? এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।