চলমান ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বেলজিয়াম। শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে নিজেদের একাদশে ৪টি বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেই বাজিমাত করেছে বেলজিয়াম। ম্যাচের শুরুর দিকেই চার্লস ডি কেটেলারার চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রুডি গার্সিয়ার শিষ্যরা। ​যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত এই ম্যাচের ৯ মিনিটেই বেলজিয়ামকে উল্লাসে ভাসান কেটেলারর। মূলত স্বাগতিক যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে ম্যাচে লিড নেয় বেলজিয়ানরা। ডি-বক্সের ঠিক বাইরে বল পেয়ে নিকোলাস রাসকিন সেটি মাঝমাঠে বাড়িয়ে দেন। সেখানে একেবারে সঠিক সময়ে এবং সঠিক জায়গায় প্রস্তুত ছিলেন চার্লস ডি কেটেলারার। যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে পরাস্ত করে খুব সহজ এক টোকায় ফাঁকা জালে বল জড়িয়ে দেন তিনি। এই ম্যাচে যে দল শেষ পর্যন্ত জয়ী হবে, কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী স্পেনের।