‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে নিশ্চিত হবে ভবিষ্যৎ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় দুদিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৪ জুন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. সুরাতুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) শেখ কামরুল হাসান। মেলার দ্বিতীয় দিনে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।








