উয়েফা চ্যাম্পিয়নস লিগ ৩৬ দলের হয়েছে ২০২৪-২৫ মৌসুমে। নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি ক্লাব পিএসজি। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপার অভিযানটা আগামী মাসেই শুরু করবে লুইস এনরিকের দল। ডামাডোল অবশ্য বেজে উঠেছে আগেই। বাছাই পর্বের সর্বশেষ ধাপ প্লে-অফ পর্ব শেষ হয়েছে গতকাল রাতে। আজ লিগ পর্বের ড্র।

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে ড্র। গত দুবারের মতো এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। কোন দলের প্রতিপক্ষ হবে কোন আট দল, ড্রতে নির্ধারিত হবে সেটিই। উয়েফার কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে।

কীভাবে হবে ড্র

• সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে সেই সফটওয়্যার।• এভাবে প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।• প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।• একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না।• একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি ক্লাব সরাসরি সুযোগ পেয়েছে লিগ পর্বে। অন্য সাতটি দল বেছে নেওয়া হচ্ছে বাছাইপর্ব থেকে। পরশু রাতে বাছাইপর্বের প্লে-অফ থেকে তিনটি দল পেয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ। সর্বশেষ চারটি দল পাওয়া গেছে গত রাতে চারটি প্লে-অফ শেষে।

কো-এফিশিয়েন্টের ভিত্তিতে কোন ক্লাব কোন পাত্রে থাকবে, সেটি নির্ধারিত হবে বাংলাদেশ সময় আজ দুপুরে।

ইনফান্তিনোকে সমর্থন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়কের, দিলেন ব্যাখ্যা
টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি

সরাসরি লিগ পর্বে যে ২৯ ক্লাব

ইংল্যান্ড

আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

স্পেন

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস।

ইতালি

ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো।

জার্মানি

বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট।  

ফ্রান্স

পিএসজি, লাঁস ও লিল

পর্তুগাল

পোর্তো ও স্পোর্তিং সিপি

নেদারল্যান্ডস

পিএসভি ও ফেইনুর্ড

বেলজিয়াম

ব্রুগা

তুরস্ক

গালাতাসারাই

ইউক্রেন

শাখতার

চেক প্রজাতন্ত্র

স্লাভিয়া প্রাগ

প্লে-অফ থেকে এসেছে যারা

সাবাহ (আজারবাইজান), বোডো/গ্লিমট (নরওয়ে), লাস্ক (অস্ট্রিয়া), এইকে এথেন্স (গ্রিস) অথবা লেভস্কি সোফিয়া (বুলগেরিয়া), ভাইকিং (নরওয়ে) অথবা দিনামো জাগরেব (ক্রোয়েশিয়া), সেলিয়ে (স্লোভেনিয়া) অথবা স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া) ও লিওঁ (ফ্রান্স) অথবা ফেনেরবাচে (তুরস্ক)।
ফুটবল ক্লাবের মালিকদের মধ্যে সবচেয়ে ধনী কে