ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় মরক্কো। খেলা চলাকালে বিশ্বের বিভিন্ন জায়গায় ফুটবলপ্রেমীদের আনন্দ ও বিষাদ দেখে নিন ছবিতে।নিউইয়র্কের কুইন্সে খেলার সময় জড়ো হয়েছেন মরক্কোর সমর্থক। ৯ জুলাই। ছবি: রয়টার্স

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন ফ্রান্সের সমর্থকেরা। মরক্কোকে হারিয়ে ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় তাঁদের উল্লাস। ৯ জুলাই
নিউইয়র্কের কুইন্সে খেলার সময় জড়ো হয়েছেন মরক্কোর সমর্থক। ৯ জুলাই
ফ্রান্সের নিজ দেশের জয় উদ্‌যাপনে মেতেছেন সমর্থকেরা। ৯ জুলাই
মরক্কোর রাবাটে প্রিন্স মুলাই আবদেল স্টেডিয়ামে সমর্থকদের প্রতিক্রিয়া। ৯ জুলাই
বোস্টন স্টেডিয়ামের বাইরে জাতীয় পতাকা হাতে উল্লাস করছেন ফ্রান্সের সমর্থকেরা। মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর তাঁদের আনন্দঘন মুহূর্ত। ৯ জুলাই
পশ্চিম তীরের রামাল্লায় বড় পর্দায় ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালের খেলা দেখছে ফিলিস্তিনি শিশুরা। ১০ জুলাই
বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার আনন্দ উদ্‌যাপন করছেন ফ্রান্সের সমর্থকেরা। ৯ জুলাই
প্যারিসে ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল খেলার সময় জাতীয় পতাকা নেড়ে দলের প্রতি সমর্থন জানাচ্ছেন এক ফরাসি সমর্থক। ৯ জুলাই
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বড় পর্দায় ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ করছেন ফুটবলপ্রেমীরা। ৯ জুলাই