এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ রোগে ৪০ জনের মৃত্যু হলো।

এছাড়া নতুন ৪৩৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক হাজার ১০৩ জন।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, নতুন মারা যাওয়া রোগী একজন পুরুষ এবং তার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে।

বর্তমানে সবচেয়ে বেশি ৪০৩ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া বরিশালে ২২৬, খুলনায় ১৬৬, চট্টগ্রামে ১২৭, ময়মনসিংহে ৮৮, রাজশাহীতে ৫৯, রংপুরে ২৯ ও সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসাধীন।

আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রী / রোগ শনাক্তে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৬৪০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৪৯৭ জন।

মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৪০ জনের মধ্যে নারী ২৩ জন বা ৫৭ দশমিক ৫ শতাংশ এবং পুরুষ ১৭ জন বা ৪২ দশমিক ৫ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৪, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয় ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে ময়মনসিংহ ও খুলনায় পাঁচজন করে, চট্টগ্রামে চার, বরিশালে তিন এবং রাজশাহী ও রংপুরে একজন করে মারা গেছেন।

একিউএফ/এএসএম