আমাদের শরীর খাবারকে কীভাবে শক্তিতে রূপান্তর করে, তা নির্ভর করে মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ার ওপর। এই প্রক্রিয়া ধীর হয়ে গেলে শরীরে মেদ জমে, ওজন কমানো কঠিন হয়ে পড়ে এবং দৈনন্দিন কাজের শক্তিতে ঘাটতি দেখা দেয়। তবে জীবনের কিছু সাধারণ ভুল ও অভ্যাস মেটাবলিজমকে আরও ধীর করতে পারে।

ধীর মেটাবলিজমের কারণে সব সময় শারীরিক ক্লান্তি অথবা শক্তিহীনতা অনুভূত হতে পারে। তবে ওজন কমানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, অতিরিক্ত চুল পড়া কিংবা নখ ভেঙে যাওয়া এবং হজমের সমস্যা দেখা দেওয়া এর অন্যতম লক্ষণ। এ ছাড়া শরীরের ভেতরের তাপমাত্রা ঠিকমতো যদি বজায় না থাকে, তাহলে প্রায়ই অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হতে পারে।

এ ছাড়া জিনগত কারণ, বয়স বৃদ্ধি বা কিছু ওষুধের কারণেও মেটাবলিজম কমতে পারে।

সঠিক খাদ্যাভ্যাস, চিন্তামুক্ত জীবন এবং শারীরিকভাবে সক্রিয় থাকার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ধীরগতির বিপাক প্রক্রিয়ার সমস্যা কাটিয়ে শরীর সুস্থ ও প্রাণবন্ত রাখা সম্ভব। এ জন্য আপনি যা করতে পারেন—

সূত্র: হেলথ লাইন, মায়ো ক্লিনিক