রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ হিসেবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৩৭ বছর ধরে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট উত্তরবঙ্গে ডেন্টাল শিক্ষা ও জনসাধারণের দন্তচিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সীমিত অবকাঠামো, জনবল ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে একটি পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা এখনও বাস্তবায়িত হয়নি।