সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন

একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

গত ২৩ জুন বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।

এফএইচ/বিএ