বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম খান চন্দু প্রায় দেড় বছর পর দায়িত্ব ফিরে ফেলেন। জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের একটি মামলায় ২০২৫ সালের ২৮ জানুয়ারি নেত্রকোনা আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর ১৬ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান। ওই সময় স্থানীয় সরকার বিভাগের বিধান অনুযায়ী চেয়ারম্যানের অনুপস্থিতিতে জেলা প্রশাসন আসমা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। এদিকে, ২১ মে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শফিকুল ইসলাম খান চন্দুর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা না থাকায় তাকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় ৮ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর শফিকুল ইসলাম খান চন্দু বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি।
অতীতেও জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।







