যুক্তরাজ্যের শৌখিন কৃষক গ্রাহাম ব্যারাট। তিনি বাগানে গ্রীষ্মকালীন সবজি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। শখের বশে করা কৃষিকাজ তাকে এনে দিয়েছে দুটি বিশ্বরেকর্ড। ৩ পাউন্ড ১৩ দশমিক ৭ আউন্স ওজনের (প্রায় দেড় কেজি) একটি রসুন ফলিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন তিনি। এটি বিশ্বের সবচেয়ে ভারী (এলিফ্যান্ট গার্লিক) রসুন। দ্বিতীয় বিশ্বরেকর্ডও ব্যারাট নিজের ঝুলিতে পুরেছেন। দশমিক ৯৮ আউন্স ওজনের একটি মটরশুঁটি ফলিয়েছেন তিনি। যেটি বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। ইউপিআই।