জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোড়ে বিএনপির কর্তৃত্ববাদী মানসিকতা সৃষ্টি হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পাঁচ কোটি মানুষ হ্যাঁ ভোটে সমর্থন দিলেও বিএনপি গণভোটকে উপেক্ষা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে তারা মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) নীলফামারীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
আরো উপস্থিত ছিলেন নীলফামারী-৩ ও ৪ আসনের সংসদ সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম প্রমুখ।








