ফুটবল উন্মাদনা ও উৎসবের আমেজে মুখরিত হতে যাচ্ছে ঢাকা কলেজ ক্যাম্পাস। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা এবং সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও সংহতি আরও দৃঢ় করতে ঢাকা কলেজ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য ‘মেগা গরু ভোজ’ ও আনন্দ মিছিল।
রোববার (১৯ জুলাই) ঢাকা কলেজ ক্যাম্পাসে এই আয়োজনে ক্যাম্পাসের কয়েক শতাধিক আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আরও পড়ুন
শ্রাবণের রাতে ফুটবলজ্বর / আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে জেগে থাকবে বাংলাদেশ
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ফুটবলকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এবং ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি করতেই এ ব্যতিক্রমী মিলনমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সূচি অনুযায়ী, আজ বিকেল ৪টায় কলেজ ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে রাত ১০টায় অনুষ্ঠিত হবে ‘মেগা গরু ভোজ’।
গরু ভোজে কলেজের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেকরাও অংশ নিয়েছেন/ছবি: জাগো নিউজ
ঢাকা কলেজ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি তানভীর আহমদ মাদবর বলেন, আমরা বিকেলে গরু নিয়ে আনন্দ মিছিলের করেছি। রাত ১০টায় মেগা গরু ভোজ অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা সমর্থকদের এই মিলনমেলায় ফুটবলপ্রেমীদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার হবে।
আরও পড়ুন
স্পেন নাকি আর্জেন্টিনা? বিশ্বকাপ ফাইনালে অপ্টার পূর্বাভাস যা বলছে
তিনি বলেন, আমরা বিশ্বাস করি আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে। মেসির পুরো টিম আজ দুর্দান্ত পারফরম্যান্স করবে।
এনএস/ইএ








