রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং গত ২৪ ঘণ্টাতেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার স্থানীয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যার কারণে আজ কিছুটা গরম অনুভূত হতে পারে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
আজ ঢাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল রোববারের সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।
এমআরএম








