ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৪২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মামলা হয়েছে ৮৯টি।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর নানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেফতার করে।
আরও পড়ুন
বিমানের ফ্লাইটে মিললো প্রায় ১৯ কেজি সোনা
অভিযানে রমনা বিভাগ ৪৪, লালবাগ ১৯, ওয়ারী ৫৫, মতিঝিল ৪৩, তেজগাঁও ৮২, মিরপুর ৯৬, গুলশান ৩৪, উত্তরা ৪৪ ও গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে এক কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি করে শর্টগান, ছুরি, ল্যাপটপ, প্রাইভেটকার ও ট্রাক, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ডসহ নগদ টাকা ও আরও কিছু জিনিস জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
কেআর/একিউএফ








