দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ কুলসুমা খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে তিনটায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরের স্বজনপুকুর এলাকায় এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মানিক খুন্তি দিয়ে তার স্ত্রী কুলসুমাকে আঘাত করেন। […]

The post দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন appeared first on চ্যানেল আই অনলাইন.