অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নামার আগে থালাপতি বিজয়ের বিদায়ী ছবি ‘জন নায়াগন’ মুক্তির দুই দিনেই বিশ্বব্যাপী ১১২.৫০ কোটি রুপি আয় করেছে। তবে শক্তিশালী সূচনা সত্ত্বেও বক্স অফিসে ছবিটি বিজয়ের আগের দুই সুপারহিট ‘লিও’ (২০২৩) ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (২০২৪)-এর তুলনায় পিছিয়ে রয়েছে।

এইচ বিনোথ পরিচালিত ছবিটি ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দুই দিনে ভারতে ছবিটির নিট আয় ৬৩.৮৫ কোটি রুপি। একই সময়ে ভারতের মোট (গ্রস) আয় ৭৫ কোটি রুপি, আর বিদেশ থেকে এসেছে ৩৭.৫০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১১২.৫০ কোটি রুপি।

প্রথম দিন গত বৃহস্পতিবার ছবিটি ভারতে ৪২.৭০ কোটি রুপি (নিট) আয় করেছিল। দ্বিতীয় দিন শুক্রবার আয় কমে দাঁড়ায় ২১.১৫ কোটি রুপি। ফলে দুই দিনের মোট নিট আয় হয় ৬৩.৮৫ কোটি রুপি।

অন্যদিকে বিজয়ের আগের ছবি ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ প্রথম দুই দিনে ভারতে ৬৯.৫০ কোটি রুপি নিট আয় করেছিল। আর ‘লিও’ একই সময়ে তুলেছিল ৯৯.০৫ কোটি রুপি নিট। বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রেও ‘জনা নায়াগন’ অনেকটাই পিছিয়ে। যেখানে ‘গোট’-এর দুই দিনের বিশ্বব্যাপী আয় ছিল ১৫২.৯৪ কোটি রুপি, সেখানে ‘লিও’ তুলেছিল ২১০.২১ কোটি রুপি।

প্রথম দিনে কত আয় করল মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি

দর্শক উপস্থিতিও কমেছে দ্বিতীয় দিনে সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির দিন ছবিটির শোতে গড় দর্শক উপস্থিতি ছিল ৪১.৬ শতাংশ। দ্বিতীয় দিনে তা কমে ২৯.৫ শতাংশে নেমে আসে।

তামিলনাড়ুই সবচেয়ে বড় বাজার ছবিটির সবচেয়ে বড় বাজার ছিল তামিলনাড়ু। দুই দিনে রাজ্যটি থেকে এসেছে ৪১ কোটি রুপি। এর মধ্যে প্রথম দিনে ২৬ কোটি এবং দ্বিতীয় দিনে ১৫ কোটি রুপি আয় হয়েছে।

এরপর রয়েছে কর্ণাটক, যেখানে দুই দিনে আয় ১৪.৪৭ কোটি রুপি। কেরালা থেকে এসেছে ৭.৫০ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে ৬.২৫ কোটি রুপি এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে ৫.৭৮ কোটি রুপি।

‘জন নায়গন’–এ বিজয়। এক্স থেকে

বিদায়ী ছবিতে বিজয় ‘জন নায়াগন’-এ বিজয় অভিনয় করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রি কন্ডন চরিত্রে। তিনি নিজের দত্তক কন্যা ভিজিকে (অভিনয়ে মামিথা বাইজু) সেনাবাহিনীর সদস্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পূরণে লড়াই করেন। ছবির খলনায়ক জন হিমলার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল।
তবে সমালোচকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ইন্ডিয়া টুডে ছবিটিকে ৫-এর মধ্যে ২ তারকা দিয়ে মন্তব্য করেছে, বিরতির পর গল্পের নিয়ন্ত্রণ হারিয়ে ছবিটি অপ্রয়োজনীয়ভাবে অতিনাটকীয় হয়ে পড়েছে।

যদিও সমালোচকদের মতামত খুব ইতিবাচক নয়, তবু মাত্র দুই দিনেই ১১২. ৫০ কোটি রুপি বিশ্বব্যাপী আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে ‘জন নায়াগন’। এখন দেখার বিষয়, সপ্তাহান্তে ছবিটি কতটা গতি ফিরে পায় এবং শেষ পর্যন্ত বিজয়ের বিদায়ী ছবির মর্যাদা কতটা ধরে রাখতে পারে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে