দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন
সেলিম উদ্দিন / গণভোটের আকাঙ্ক্ষা উপেক্ষার কারণে আবারও গণঅভ্যুত্থান হতে পারে
শাহজাহান চৌধুরী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা সহজ হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঈন উদ্দীন হাসান বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমরা ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সামর্থ্য অনুযায়ী এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারী / শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি, তাদের আন্দোলন যৌক্তিক
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, ঢাকা মহানগর শিল্পাঞ্চল থানা জামায়াতের আমির কলিম উল্লাহ, সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সহ-সভাপতি আবু সৈয়দ, কাঞ্চনা ইউনিয়ন জামায়াত নেতা নজরুল ইসলাম, শাহাদাত হোসাইন ও কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এমডিআইএইচ/এসএইচএস








