সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মানসিক স্থিরতা প্রয়োজন। যেকোনো পরিস্থিতিতে শান্ত ও সংযমী হলে সফল হবেন। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। এ সপ্তাহে পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব ও সম্মান বাড়বে। কোনো সুখবর আপনাকে মানসিক আনন্দ দিবে। ব্যবসায়য়িক যোগাযোগ শুভ। সহানুভূতিশীল মানসিকতা বাড়বে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): যোগাযোগে বিঘ্ন হতে পারে। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। এই সপ্তাহে লেনদেন ও বিনিয়োগে সতর্ক থাকুন। সপ্তাহের শেষে আপনার সামগ্রিক বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। জীবনসঙ্গীর শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। দীর্ঘদিনের পড়ে থাকা গুরুত্বপূর্ণ কাজের সমাধান হওয়ার সম্ভবনা আছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যার যোগ দেখা যায়।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই): কেনাকাটায় সাবধানতা অবলম্বন করুন। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। ভ্রমণের সুযোগ আসলেও অনেক চিন্তাভাবনা করুন। দূর থেকে পাওয়া কোনো সংবাদে আনন্দিত হবেন। ব্যবসায়ে কোনো বাধা আসলেও তা সাময়িক।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত উত্তেজিত অবস্থায় নেওয়া ঠিক হবে না। লেনদেনের বিষয়ে সতর্ক থাকা উচিত। প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অতিরিক্ত মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কথাবার্তায় সর্তকতা প্রয়োজন। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক তৈরি হবে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে। কাজেকর্মে যথেষ্ট চাপ বাড়তে পারে। নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক চঞ্চলতা নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হবে। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। কর্মের চাপ ও ব্যয় বৃদ্ধির জন্য চিন্তা বাড়তে পারে। প্রেম ও প্রণয়ের ব্যাপারে মধুর গাঢ় সম্পর্ক তৈরি হবে। আর্থিক লেনদেন ও বিনিয়োগে সতর্ক হতে হবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন। শারীরিক বিষয় নিয়ে যথেষ্ট সতর্ক থাকুন। বিবাহিত জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোটখাটো বিষয়ে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। প্রিয়জনের জন্য হৃদয়ে টান টান উত্তেজনা অনুভব করবেন। মাথা ঠান্ডা রেখে ধীরস্থিরভাবে চিন্তাভাবনা করে প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত হবে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চুক্তি বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। আপনার ব্যক্তিত্ব অন্যকে প্রভাবিত করবে। প্রেমের সম্পর্ক শুভ। আপনার শারীরিক দিকে খেয়াল রাখুন। সন্তানের দিকে আরো আগ্রহী হন। ভাই-বোন ও আত্মীয়ের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে। অর্থ ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শারীরিক সুস্থতায় মনোযোগী হোন। বিশেষ কোনো সংবাদে ভীষণ খুশি ও উৎফুল্ল হবেন। দাম্পত্য জীবন খুব ভালো কাটবে। প্রতিটি কাজে নিজেকে স্থির রাখার চেষ্টা করুন। অবিবাহিতদের কারো কারো বিবাহের যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক কারণে মানসিক কষ্ট বাড়তে পারে। হিসাব-নিকাশ না করে ব্যবসায় অর্থ বিনিয়োগ করা আপনার জন্য ঠিক হবে না। বৈদেশিক দিক থেকে নতুন করে যোগাযোগ বাড়বে। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। প্রেমের ক্ষেত্র শুভ ও স্বাভাবিক।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। মনে রাখবেন কর্মব্যস্ত ও সফল মানুষেরা সময়ানুবর্তী। এ সপ্তাহে কাউকে বড় কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়িক ও পেশাগত দিকে আরো মনোযোগী হলে ভালো করবেন। পারিবারিক ও প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সৃজনশীল কাজে সফলতা পাবেন।