রাজধানীর পল্লবী থানায় দায়ের করা এআই ক্যামেরায় প্রতারণা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতাররা হলেন-মোহাম্মদ জহিরুল ইসলাম (৩৬) ও মো. ইমাম হোসেন (২৯)।

শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

সিটিটিসির বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার সন্ধ্যায় সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম ফেনী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা পল্লবী থানায় দায়ের করা এআই ক্যামেরা প্রতারণা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস