বিস্তীর্ণ মাঠে আমন ধানের চারা রোপণে ব্যস্ত দুই কৃষিশ্রমিক। গোপালবাড়ী, বগুড়া, ১৭ জুলাই
বাঁশের বেত দিয়ে শিশুদের ঘুম পাড়ানোর দোলনা বুনছেন এক কারিগর। কাপ্তাই, রাঙামাটি, ১৭ জুলাই
ফোটার অপেক্ষায় অলকানন্দা ফুল। কাপ্তাই, রাঙামাটি, ১৭ জুলাই
ডিঙিনৌকায় গরুর জন্য কাটা ঘাস নিয়ে গন্তব্যের পথে এক ব্যক্তি। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ জুলাই
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। হরিপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ জুলাই
শুকানো শেষে বিক্রির উপযোগী পাটের আঁশ ঘরে তুলছেন এক কৃষক। তুলাগ্রাম, সদর উপজেলা, ফরিদপুর, ১৭ জুলাই
নিজের ছোট্ট ছাতা হাতে ঝিরিঝিরি বৃষ্টিতে আনন্দে মেতে উঠেছে শিশুটি। বাস্তুহারা এলাকা, খুলনা, ১৭ জুলাই
বৃষ্টিতে জমা পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছে কয়েকজন কিশোর। মজলিশপুর, নিকলী, কিশোরগঞ্জ, ১৭ জুলাই
বুকসমান পানিতে ব্যতিক্রমী ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। ফলিয়ার খাল বিল, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ১৬ জুলাই
বর্ষার মেঘলা দিনে ভরা যমুনায় নৌকাভ্রমণে বের হয়েছেন তাঁরা। ৩ নম্বর ক্রসবাঁধ এলাকা, সিরাজগঞ্জ, ১৭ জুলাই
মোটরসাইকেলে মাইক নিয়ে প্রীতি ফুটবল খেলার প্রচার চালাচ্ছেন এই তরুণেরা। বীরচরণ, রংপুর, ১৭ জুলাই
রক্তজবা ফুলের ওপর বসেছে বর্ণিল প্রজাপতি। তংপ্রু পাড়া, বান্দরবান, ১৭ জুলাই
ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন শুভর মৃত্যুতে পদক বুকে নিয়ে আহাজারি করছেন তাঁর মা। কুমড়াকান্দি, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ জুলাই
জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের গণকবরে দোয়া ও মোনাজাত করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থান, ঢাকা, ১৬ জুলাই
জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত গণজমায়েতে প্রতীকী প্রতিবাদ হিসেবে লাল কার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৭ জুলাই