শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড ডেনিম ফেব্রিক উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে।  কোম্পানিটি বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫ কোটি ২ লাখ ইয়ার্ড থেকে ৬ কোটি ইয়ার্ডে উন্নীত করেছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

কোম্পানিটির উৎপাদন সক্ষমতা বাড়ার বিষয়টি মঙ্গলবার (১৪ জুলাই) পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির তথ্য অনুযায়ী, নতুন কোনো বড় উৎপাদন ইউনিট স্থাপন না করে বিদ্যমান অবকাঠামোর দক্ষতা বাড়ানোর মাধ্যমে এ সক্ষমতা অর্জন করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, উৎপাদন সক্ষমতা বাড়াতে উৎপাদনের প্রাথমিক ধাপের (আপস্ট্রিম) কিছু যন্ত্রপাতি আধুনিকায়ন করা হয়েছে এবং স্বয়ংক্রিয় (অটোমেশন) প্রযুক্তি চালু করা হয়েছে। এর ফলে আগের উৎপাদন-সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর হয়েছে এবং বিদ্যমান উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার সম্ভব হচ্ছে। এর মাধ্যমে কোম্পানির সামগ্রিক উৎপাদন দক্ষতা ও উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে।