দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় চাকরি খোঁজার ওয়েবসাইট বিডিজবস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ জুলাই পর্যন্ত।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে স্নাতক/বিজ্ঞানে এইচএসসি/বিজ্ঞানে এসএসসি ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: ২৪-২৭ বছর।
কর্মস্থল: ঢাকা (কারওয়ান বাজার)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরে খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম








