এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অফ দ্য ইয়ার ২০২৬’ নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার।

‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ হলো এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী ব্যবসায়ী ও করপোরেট প্রধানদের জন্য একটি অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। এশিয়ান অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে অসাধারণ অবদান রাখা ৫০ জন সিইওকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

সম্প্রতি কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সিইও এবং করপোরেট লিডার একত্রিত হন।

এবারের আয়োজনের অফিশিয়াল উদ্বোধনী বক্তব্য দেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী, মহামান্য হেম ভান্দি। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো এন্টারপ্রেনিউর বা প্রতিষ্ঠাতা, ব্যবসায়ী, মালিক এবং ৫০ বছরের কম বয়সী সিইওদের নেতৃত্ব, ব্যবসায়িক রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং সাসটেইনেবিলিটি বা টেকসই উন্নয়নকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

তিন দশকের বেশি সময়ের কর্মজীবনে মো. নুরুল আফছার উদ্ভাবনী নেতৃত্ব, বাজার সম্প্রসারণ, পণ্য বৈচিত্র্য, নিয়মিত বাজার গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং অংশগ্রহণমূলক কর্মপরিবেশ গড়ে তোলার মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপকে দেশের ইলেকট্রনিকস শিল্পে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি কনকা ও গ্রি ব্র্যান্ডের পণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘মো. নুরুল আফছারকে তাঁর এই প্রাপ্য স্বীকৃতির জন্য আমরা অভিনন্দন জানাই। তাঁর উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার ও স্বীকৃতি তাঁর অসামান্য অবদানকে প্রতিফলিত করে।’

মো. নুরুল আফছার বলেন, ‘আমরা বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে বাংলাদেশের ইলেকট্রক্সি ও হোম অ্যাপল্যায়েন্স খাতকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব।’