মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের উচ্ছ্বাসে ভাসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’র ঘটনার কয়েক বছর পরের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। এবারও পিটার পার্কার এমন এক পৃথিবীতে অপরাধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, যেখানে কেউ আর জানে না তিনি স্পাইডার-ম্যান।
আরও পড়ুন
এখনো সারেনি ব্রেন টিউমারের জটিলতা, আজ দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
ছবিতে সবচেয়ে বেশি নজড় কেড়েছে স্পাইডার ম্যান চরিত্রের টম হল্যান্ড। সমালোচকদের কাছ থেকেও তার অভিনয় ইতিবাচক সাড়া পেয়েছে। অনেকের মতে, স্পাইডার-ম্যান চরিত্রে এটিই টম হল্যান্ডের সেরা অভিনয়।
বিবিসি তাদের প্রতিবেদনে দাবি করেছে, সিনেমাটি দেখে অনেক ভক্তও বলছেন যে এটি টম হল্যান্ডের ক্যারিয়ারের সেরা স্পাইডার-ম্যান সিনেমা।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) পিটার পার্কার চরিত্রে এটি টম হল্যান্ডের চতুর্থ একক সিনেমা। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পরের গল্প নিয়ে এগিয়েছে নতুন এই কিস্তি। এখানে নিউইয়র্ক শহরকে রক্ষা করার পাশাপাশি এমন এক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে দেখা যায় পিটার পার্কারকে যেখানে তার সবচেয়ে কাছের মানুষরাও তাকে আর চিনতে পারে না।
পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের নির্মাণে এবারও এমজে চরিত্রে ফিরেছেন জেনডায়া। বাস্তব জীবনের এই দম্পতির রসায়নও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। একই সঙ্গে মার্ভেলে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা গেছে জন বার্নথালের ‘পানিশার’ চরিত্রকে। নতুন সংযোজন হিসেবে রয়েছেন স্যাডি সিঙ্ক, যদিও তার চরিত্রটি এখনো গোপন রাখা হয়েছে।
আরও পড়ুন
শাহরুখ খানের সঙ্গে সালমান শাহ, বহু বছর পর প্রকাশ হলো বিরল ছবিটি
শুধু দর্শক নন, সমালোচকদের বড় একটি অংশও সিনেমাটির প্রশংসা করেছেন। অনেকের মতে, আগের সিনেমার মাল্টিভার্সনির্ভর বিশাল আয়োজন থেকে সরে এসে এবার ব্যক্তিগত আবেগ ও চরিত্রকেন্দ্রিক গল্প বলায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা সিনেমাটিকে আরও শক্তিশালী করেছে।
বিবিসির কাছে দর্শকদের একজন বলেন, ছোটবেলা থেকেই তিনি স্পাইডার-ম্যানের ভক্ত। তার মতে, ‘ব্র্যান্ড নিউ ডে’-তে টম হল্যান্ড সবচেয়ে পরিণত অভিনয় করেছেন।
আরেক দর্শকের ভাষ্য, টম হল্যান্ড ও জেনডায়ার জুটি দারুণ হলেও তার ব্যক্তিগত পছন্দ এখনো টোবি ম্যাগুয়ার। তবে নতুন সিনেমাটি কমিকসের সবচেয়ে কাছাকাছি স্পাইডার-ম্যান গল্পগুলোর একটি বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্লেষকদের ধারণা, সিনেমাটি মার্ভেলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটি হয়ে উঠতে পারে।
এলআইএ








