জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রতি পরিবারকে এক কোটি টাকা প্রদানসহ তিন দফা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই শহীদ দিবস উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ দাবি জানান।
আরও পড়ুন
চরমোনাই পীর / সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা
আরিফুল ইসলাম আদীব বলেন, প্রথমত প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা প্রদান করে আর্থিক সংস্থাপন-ব্যবস্থা করে দেওয়া। দ্বিতীয়ত, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয়ত, সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটসমূহের আশপাশের চিকিৎসকদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ডিটেইলস ডকুমেন্টেশনের উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন
শেখ হাসিনার ফেরার বার্তা: বিচার, নাকি ঢাকা-দিল্লির নতুন সমীকরণ?
ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।
পরে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।
এনএস/কেএসআর








