গাংনীতে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে মো. সিফাত ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। জানা যায়, ২০১৯ সালের ২৩ এপ্রিল রাতে গাংনীর নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মনির উদ্দীন রাতের খাবার শেষে বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন। শেষ রাতে তার চিৎকার শুনে স্ত্রী রোকেয়া বেগম ও পরিবারের সদস্যরা বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গাংনী থানায় হত্যা মামলা করেন।
তদন্তে নিহতের ছেলে সিফাত ফকিরের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তি দেন।








