বর্ষপঞ্জিতে আষাঢ় মাস এলেও গরম কিছু কমেনি। এই গরমে কম মসলার হালকা খাবার খেতেই বেশি আরামবোধ হয়। কয়েক রকমের সবজি দিয়ে বানিয়ে ফেলুন দুপুর কিংবা রাতের খাবার। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
শসা ২টি, পটোল ২০০ গ্রাম, ঝিঙে ২০০ গ্রাম, মিষ্টিকুমড়া ২০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, পাঁচফোড়ন এক টেবিল চামচ, ঘি এক টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি আধা কাপ এবং পরিমাণমতো চিনি।
ঢ্যাঁড়স ছাড়া সব সবজি খোসা ফেলে ধুয়ে কেটে নিন। কড়াইতে তেল গরম হলে পেঁয়াজকুচি দিয়ে সামান্য ভেজে নিন। আদা-রসুনবাটা দিয়ে আরও দু-এক মিনিট ভাজুন। পরে হলুদ, মরিচ ও ধনেগুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কেটে রাখা সবজি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করুন ৫ থেকে ৭ মিনিট। এবার পাঁচফোড়ন গুঁড়া, কাঁচা মরিচের ফালি, ধনেপাতাকুচি ও চিনি ছড়িয়ে নেড়েচেড়ে রান্না করুন আরও কিছুটা সময়। এবার লবণ-চিনি ঠিক আছে কি না দেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আরামের সবজি।








