গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।

শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নিজের পদত্যগের ঘোষণা দেন। পদত্যাগকারী অন্য নেতা হলেন সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান মোল্যা বলেন, ‘‘আমরা দুইজন আজ থেকে আওয়ামী লীগের সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর সম্পর্ক থাকবে না।’’