কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসায় ‘আপত্তিকর অবস্থায়’ আটক হওয়া দুই এনজিও কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ আসা সংবাদের ভিত্তিতে উখিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।আটক ব্যক্তিরা হলেন আরটিএম ইন্টারন্যাশনালের মেডিকেল অফিসার ডা. ফাতেমা তুজ জোহরা ঋতু (২৮) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) রিফ্র্যাকশনিস্ট ফয়সাল আহম্মেদ (৩৫)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক দুজনই বিবাহিত। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকার একটি ভাড়া বাসায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।এদিকে বিডিআরসিএসের হেড অব অপারেশন আকরাম আলী খান রানা বলেন, ঘটনাটি প্রধান কার্যালয়কে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে আরটিএম ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার মোক্তাদির হোসেন জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. ফাতেমা তুজ জোহরা ঋতুর চাকরি অবসানের প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল।ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিডিআরসিএসের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও নারী-সংক্রান্ত অনৈতিক আচরণ ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। তারা ভাড়াটিয়াদের পরিচয় যাচাই ও প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।