গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে কয়েকটি গণমাধ্যমে আসা খবর নাকচ করে দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ শনিবার রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনাল নষ্ট হওয়ার কারণে সারা দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। এরই মধ্যে কয়েকটি গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগের খবরে জনগণের উদ্বেগ দেখা দিয়েছিল।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
ক্যাটাগরি: জাতীয়
পজিশন: লিড
ছবি: রান্নার চুলায় আগুনের মোটিফ
ট্যাগ: , বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,
লিঙ্ক:








