সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানায় সংস্থাটি।

আরও পড়ুন

গ্যাস সরবরাহে ঘাটতি, সংকট কাটছে না দ্রুত

শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করা হচ্ছে যে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।  

আরও পড়ুন

‘গ্যাস নিতেই সারাদিন পার, ইনকাম নাই বললেই চলে’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ হলে তা নিয়ে শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে পেট্রোবাংলার সর্বশেষ এই বক্তব্যে সংস্থাটি স্পষ্ট করেছে যে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।  

এনএস/কেএসআর