রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযানে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
হাজারীবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলো- মো. তাজল হক (বয়স উল্লেখ নেই), তামজিদ (১৯), আপেল (৩৫), মো. সাগর (২৫), রাফিদয়ে রাকিব (২৪), মো. হাসান (২৪), মো. জনি (২০), আনোয়ার হোসেন (৪০), মো. ইব্রাহিম (২৩), মানিক রতন (৪৪), মো. রাজু (৬০), রাকিবুল হাসান (২৬), মো. শাওন (১৯) ও মো. আল আমিন (২৩)।
গ্রেফতারদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধীরা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/জেএইচ







