সামাজিক মাধ্যমের নতুন সেনসেশন হুবহু আর্লিং হলান্ডের মতোই দেখতে এই স্বর্ণকেশী নরওয়েজিয়ান সুন্দরী। আসলে তিনি কে?

হলান্ডপ্রেমীদের ব্রোম্যান্স আর ক্রাশিং চলছেই। এর মাঝেই সামাজিক মাধ্যমের নতুন সেনসেশন হয়ে উঠেছেন হুবহু আর্লিং হলান্ডের মতোই দেখতে এই স্বর্ণকেশী নরওয়েজিয়ান সুন্দরী। নাম তাঁর গ্যাব্রিয়েল ব্রাউট হলান্ড। তিনি হলেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ের ফুটবল সুপারস্টার আরলিং হলান্ডের বড় বোন। ১৯৯৮ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করা গ্যাব্রিয়েল আরলিংয়ের চেয়ে দুই বছরের বড়। ভাইয়ের সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ম্যাচে তাঁদের দুজনের ভিডিও ভাইরাল হয়েছে কয়েকবার।

গ্যাব্রিয়েল সম্পর্কে যা যা জানা যাচ্ছে, বলা হচ্ছে

অবিশ্বাস্য মিল

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে গ্যালারি থেকে ভাইকে সমর্থন করতে গিয়ে গ্যাব্রিয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হন। ভক্তরা ও বিভিন্ন গণমাধ্যম তাঁদের একই ছাঁচে গড়া জিন নিয়ে অসংখ্য মিম ও মন্তব্য করে। গ্যালারির উঁচুতে দাঁড়ানোয় তিনি ভাইয়ের চেয়েও লম্বা কিনা এই নিয়ে মজা করেন অনেকেই।

View this post on Instagram

A post shared by Sportsphere (@sportsphere_2026)

অনেকেই গ্যাব্রিয়েলকে আরলিং হলান্ডের "নারী সংস্করণ" বলে আখ্যায়িত করেন

অনেকেই গ্যাব্রিয়েলকে আরলিং হলান্ডের "নারী সংস্করণ" বলে আখ্যায়িত করেন, কারণ তাঁদের স্বর্ণাভ চুল ও মুখাবয়বের মধ্যে বিস্ময়কর মিল আছে।

পেশা
ভাইয়ের মতো তিনি পেশাদার ক্রীড়াজীবন বেছে নেননি। ২০১৪ সাল থেকে তিনি নরওয়েতে একজন স্বাস্থ্যসেবা সহকারী হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি চিকিৎসাবিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছেন।

তিনি একজন হেলথ প্রফেশনাল

পারিবারিক ও ব্যক্তিগত জীবন:
২০২০ সালে গ্যাব্রিয়েল নরওয়ের নিম্ন বিভাগের ফুটবলার ইয়ান গুনার এইদেকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে। এক ছেলে, যার জন্ম ২০২১ সালে, এবং এক মেয়ে, যার জন্ম ২০২৩ সালে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি

গ্যাব্রিয়েল ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। তাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট @gabriellehaaland, যেখানে তাঁর অনুসারীর সংখ্যা এক লক্ষেরও বেশি।

View this profile on Instagram
ভ্রমণের ছবি শেয়ার করেন প্রায়ই গ্যাব্রিয়েল

তিনি নিয়মিত ভ্রমণ, সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং আরলিং হালান্ডের জয় ও ট্রফি সেলিব্রেশনের পারিবারিক ছবি শেয়ার করেন।

হলান্ড ভাইবোনদের সম্পর্ক

গ্যাব্রিয়েল ও এরলিং নরওয়ের ব্রিনে শহরে বড় হয়েছেন। তাঁদের বড় ভাই অ্যাস্টর হলান্ড একজন অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা পেশাজীবী।

তাঁদের সবার মধ্যেই খুব আন্তরিক সম্পর্ক

এছাড়া তাঁদের বাবা আলফ-ইঙ্গে হলান্ডের দ্বিতীয় বিয়ে থেকে তাঁদের আরও দুইজন সৎ ছোট বোন আছে। তাঁদের সবার মধ্যেই খুব আন্তরিক সম্পর্ক।

সূত্র: ইয়াহু স্পোর্টস

ছবি: ইন্সটাগ্রাম