কুমিল্লার হোমনায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে ইমরান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের চম্পকনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইমরান ওই গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান ড্রেজারের ড্রামের ওপর বসে থাকার সময় হঠাৎ অসাবধানতাবশত পুকুরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্বজনদের দাবি, ইমরান আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে এ সংক্রান্ত কোনো চিকিৎসাপত্র তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে দেখাতে পারেননি।হোমনা থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।’
অপরাধ
হোমনায় অবৈধ ড্রেজারের ড্রাম থেকে পড়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন







