আজ ৭ জুলাই রাতে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিসর। মাঠের এই লড়াইয়ে সবার নজর মেসির ওপর তো থাকবেই, থাকবে ‘ইজিপশিয়ান কিং’ নামে পরিচিত তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর দিকেও। শুধু মাঠেই নন, মাঠের বাইরেও সমান আলোচনায় এই তারকা ফরোয়ার্ড। কয়েক কোটি ডলারের সম্পদ, বিলাসবহুল গাড়ির সংগ্রহ, প্রযুক্তিনির্ভর আধুনিক বাড়ি মিলিয়ে এক গ্ল্যামারাস জীবন যাপন করেন এই লিভারপুল তারকা।

















