ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের মধ্যে একটি করপোরেট চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সদস্যরা ইসলামী ব্যাংকে বেতন হিসাব পরিচালনা, সমিতির হিসাবে জমা (ডিপোজিট) প্রদান এবং সমিতি থেকে নেওয়া ঋণের কিস্তি সহজে পরিশোধের সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন

ঢাকার কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে প্রাণ গেলো দুই যুবকের

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের পক্ষে সই করেন সমিতির সভাপতি ও রেলওয়ে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোহাম্মদ মাহবুবুর রহমান।

আরও পড়ুন

রাজস্ব খাত সংস্কারে সরকারের ১২ উদ্যোগ, বাড়বে করজাল ও ডিজিটাল সেবা

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এন এম তাওহিদুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে সহকারী মহাপরিচাল এফ এম মহিউদ্দিন, মোহাম্মদ নাজমুল ইসলাম ও মো. রফিকুল বারি খান এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সচিব মো. সাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএসআর/