ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের সেলিম রেজা বিদ্যানিকেতনের তিনজন নারী শিক্ষককে লাঞ্ছিতের মামলার আসামিরা জামিন পেয়েছেন। আসামিরা হলেন; উজ্জল হোসেন মাল, বাদশা মাল, বাসির মাল, তার স্ত্রী বর্ষা খাতুন ও উজ্জলের বোন লিপি বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুকুল জানান, এরা আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়েছেন। স্কুলের পরিচালক সেলিম রেজা মঙ্গলবার সকালে জানান, জামিন পেয়ে তারা ও তাদের লোকজন স্কুল ও আমার বাড়ির সামনে মহড়া দিচ্ছে।








