ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ভোরে চালানো এ হামলায় পাঁচটি পেট্রোল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর হানঝা। এর আগে ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশী জাপোরিঝিয়া অঞ্চলের রাজধানী জাপোরিঝিয়ায় একটি পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন। আল-জাজিরা।








